২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে সোমবার গভীর রাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 12:21 PM

Updated : 24 Aug 2022, 07:48 PM

লালমনিরহাট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে সোমবার গভীর রাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মনোরঞ্জন মণ্ডল সজল (৩০) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কোলাপাড়া গ্রামের প্রয়াত মহাদেব মণ্ডলের ছেলে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার মাঝামাঝি সীমান্তের ওপারে ঢোকার পর রাত পৌনে ১টার দিকে মনোরঞ্জনকে লক্ষ্য করে বিএসএফ পাঁচ রাউন্ড গুলি করে। এরপর মৃতদেহটি তারা তাদের ক্যাম্পে নিয়ে যায়। সজল ভারতে বেড়াতে গিয়েছিলেন বলে পুলিশ ধারণা করা হচ্ছে, জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৪ ঘ.