ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে আব্দুল্লাহপুরের ভূঁইয়া আবাসিক প্রকল্পের পিছনে পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বয়স ৩০। তার পরনে ছিলো নীল জিনসের প্যান্ট ও কালো টিশার্ট।
হাত দুটো রশি দিয়ে ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিলো। যুবকরে মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার মির্জাপুর পাইনার খাল থেকে ৮ মার্চ ও ১৯ মার্চ অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদেরকেও একইভাবে হত্যা করা হয়েছিলো।
এই সবগুলো হত্যাকাণ্ডই কোনো একটি চক্র ঘটা"েছ বলে পুলিশের ধারণা।
তিনটি হত্যাকাণ্ডে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হ"েছ বলে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24