দিনাজপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে দুটি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলা সদরের ধানহাটের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক আনোয়ারুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের হুমায়ুন কবির (২৮) ও আমিনুল ইসলাম (২৮)।
র্যাব কর্মকর্তা আনোয়ার সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি করে একটি নাইন এমএম ও সেভেন্ট পয়েন্ট সিক্স এমএম পিস্তল পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24