২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পিপলসটেলে বিটিআরসির অভিযান

অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বনানীতে পিপলসটেল অফিসে অভিযান চালিয়েছে বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 07:16 PM

Updated : 24 Aug 2022, 07:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বনানীতে পিপলসটেল অফিসে অভিযান চালিয়েছে বিটিআরসি। ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল ও র‌্যাংকসটেলে অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার আলামত পাওয়ার পর পিপলসটেলে এ অভিযান চালানো হলো। রোববার রাত পৌনে ১২টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ে আউয়াল টাওয়ারের ১৫ তলায় বেসরকারি ল্যান্ডফোন অপারেটর পিপলসটেল অফিসের সুইচ রুম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই অভিযানে র‌্যাব তাদের সাহায্য করে। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পিপলসটেল অফিসের সুইস রুম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অবৈধ ভিওআইপি সরঞ্জাম পাওয়া গেছে কিনা এ ব্যাপারে তিনি কিছু বলেননি। ওই সময় অফিসে কেউ ছিলেন না। এদিকে রাতেই পিপলসটেল চেয়ারম্যানের বারিধারার বাসভবনে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/০১১২ ঘ.