২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ১০ কোটি টাকা মানহানির অভিযোগে রোববার লক্ষ্মীপুর বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বেলায়েত হোসেন বেলাল। হাকিম জুলফিকার আলী অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিএনপি নেতা ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, সজিব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি। এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকরা ১০টির বেশি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.