২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা: নোটিশ স্থগিতের আবেদন খারিজ

শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা সরানোয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দেওয়া নোটিশ স্থগিতে সিটি গ্র"পসহ ছয়টি প্রতিষ্ঠানের আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 09:22 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা সরানোয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দেওয়া নোটিশ স্থগিতে সিটি গ্র"পসহ ছয়টি প্রতিষ্ঠানের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। তবে সিটি গ্র"পের এ সংক্রান্ত একটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকায় আগামী এক মাসের মধ্যে ছয়টি প্রতিষ্ঠানের কোনো স্থাপনা না সরাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবীরের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। প্রতিষ্ঠানগুলো হলো- সিটি গ্র"প, স্ক্যানসিমেন্ট, আকিজ গ্র"প, মোল্লা সল্ট, কামাল ভেজিটেবল ও এসিআই গ্র"প। আদালত নদীর দখলমুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিওটিসি) সমালোচনা করে বলেছে, তারা ইজারাদারদের পক্ষ নিয়েছে, যা দুঃখজনক। আদালত আদেশে বলেছে, যেহেতু এ বিষয়ে আপিল বিভাগে একটি আবেদন রয়েছে, তাই সেখানেই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে। জরিপের মাধ্যমে ঢাকার চার নদীর নদীর সীমানা চিহ্নিত করে অবৈধ সব স্থাপনা উচ্ছেদে গত বছরের ২৬ জুন আদেশ দেয় হাইকোর্ট। মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে গত ২৪ জানুয়ারি আরেকটি আদেশে এক মাসের মধ্যে নদী পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়। এরপরই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এ সব অবৈধ স্থাপনা অপসারণের জন্য ছয়টি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। ওই নোটিশের বৈধতা নিয়ে সিটি গ্র"প ইতিপূর্বে হাইকোর্টে একটি রিট আবেদন করলে তা খারিজ হয়, এরপর তারা আপিল বিভাগে আপিল করে। আদালতে মানবাধিকার সংগঠনটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.