২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুনমিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কুনমিং পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 07:26 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কুনমিং পৌঁছেছেন। কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের স্থল যোগাযোগ স্থাপনের বিষয়ে তিনি প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, বেইজিং থেকে বিমানে রওনা হয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ইউনান প্রদেশের রাজধানীতে পৌঁছান। তিনি উঠেছেন এন পার্ক গ্র্যান্ড হোটেলে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইউনানের ভাইস গভর্নর লি জিং। প্রধানমন্ত্রী প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রাদেশিক সরকারের দেওয়া এক নৈশভোজেও অংশ নেবেন তিনি। এছাড়া কুনমিংয়ে একটি আদিবাসী গ্রাম পরিদর্শন করবেন তিনি। কুনমিং থেকেই রোববার সকালে ঢাকার পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। চারদিনের সফরে শেখ হাসিনা গত বুধবার রাতে চীন যান। তার সফরে বৃহস্পতিবার চীনের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি স্বাক্ষর হয়। শুক্রবার প্রকাশিত এক যৌথ ইশতেহারে বলা হয়, উভয় দেশ তাদের জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বাণিজ্য স