প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে নির্বাচনের পর চোখ উপড়ে নেওয়া হয় আব্দুল মালেকের, পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি।
"বহু অনুনয়েও কাজ হয়নি। ওদের হাত-পা ধরে কেঁদেছি, আমার পরিবারের কথা বলে দয়া ভিক্ষা করেছি, আল্লাহর দোহাই দিয়েও বাঁচাতে পারিনি আমার চোখ দুটো। দুটি চোখই লোহার পেরেক দিয়ে উপড়ে ফেললো", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন ভোলার লালমোহন উপজেলার মালেক।
আট বছর পরও ভয় কাটেনি, সে জন্য গ্রামের নাম এবং অপরাধীদের নাম জানাতে রাজি হননি তিনি।
মালেক বলেন, "আমি দরখাস্তে তাদের নাম উল্লেখ করেছি। কিন্তু পত্রিকায় ওদের নাম এলে আমাকে জানে মেরে ফেলবে। জানি না বিচার পাবো কি না, তবে জীবনটা হারাতে চাই না।"
২০০১ সালের সংসদ নির্বাচনের পর হিন্দু স
bdnews24