রাঙামাটি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপারেশন উত্তরণের নামে পার্বত্যাঞ্চলে এখনো সেনাশাসন চলছে বলে দাবি করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
শুক্রবার বিকালে রাঙ্গামাটি খেলাঘর আসরের দু'দিনের সন্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জন্মলগ্ন থেকেই কোনো না কোনোভাবে বাংলাদেশে সেনাশাসন রাখা হয়েছে।"
তিনি বলেন, উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার মধ্যে বসবাস করতে হচ্ছে বলে পার্বত্যাঞ্চলের মানুষ সব সময় নির্যাতন, নিপীড়ন ও জাতিগত বৈষম্যের শিকার হচ্ছে।
তিনি খেলাঘরের নেতাদের পার্বত্য চট্টগ্রামে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে অসা
bdnews24