২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি থেকে চার ককটেল

রাজধানীর মহাখালীর একটি সিএনজি থেকে ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর একটি সিএনজি থেকে ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টায় মহাখালীর আমতলীর রাস্তা থেকে সিএনজিটি আটক করা হয়। গুলশান থানার উপ-পরিদর্শক ফয়জুল আজিম নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের টহল দল দেখতে পেয়ে সিএনজির চালক পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে আমরা চারটি ককটেল পেয়েছি। গুলশান ১ নম্বর থেকে সিএনজিটি ভাড়া করে নাখালপাড়া যাচ্ছিল।" পুলিশ জানায়, সিএনজি ড্রাইভার আলমগীরকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২২১৪ ঘ.