২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন: দুই যুবককে পুলিশে দিয়েছে বাঁশবাড়ি বস্তিবাসী

মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগানোর অভিযোগে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে বস্তিবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 04:06 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগানোর অভিযোগে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে বস্তিবাসী। দুই যুবক হলেন খোরশেদ আলম (৩০) ও রাজু (১৯)। শুক্রবার বিকালে তাদের ধরে পুলিশে দেওয়া হয় হয়। মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিং-সংলগ্ন বাঁশবাড়ি বস্তিতে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর পুড়ে যায়। মোহাম্মদপুর থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা মাদকের ব্যবসা করে। জমি সংক্রান্ত বিরোধের কারণে কারও পক্ষে তারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছে বস্তিবাসীরা।" আসলে আগুন লাগানোয় জড়িত কি না তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২২০২ ঘ.