বেইজিং, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো শক্তিশালী করতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সেখানকার নেতাদের সঙ্গে আলোচনায় এ ঐকমত্য হয় বলে শুক্রবার দুই দেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়।
দেশটির প্রেসিন্টে হু জিনতাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান উয়ু বাংগুর সঙ্গে শুক্রবার বৈঠক করেন হাসিনা। বৃহস্পতিবার তিনি চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বাণিজ্যঘাটতি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে আলোচনায় দুই দেশ একমত হয় বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।
বিবৃতি অনুযায়ী, আরো বেশি বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে বিশেষ শুল্কহারের ব্যবস্থার পাশাপাশি দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়াবে চীন।
চারদিনের সফরে বুধবার মাঝরাতে বেইজিং পৌঁছান হাসিনা।
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্র"তি পুনর্ব্যক্ত করে চীন।
অর্থনীতি, প্রযুক্তি, অবকাঠামো ও তেল-গ্যাস খাতে বৃহস্পতিবার তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24