২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার গুলশান এলাকায় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার গুলশান এলাকায় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সকাল ১০টা থেকে দুপুর প্রায় ২টা পর্যন্ত রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলার নেতৃত্বে এই অভিযান চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ম্যাজিস্ট্রেট জানান, গুলশান শ্যুটিং ক্লাবের কাছ থেকে বাড্ডা রিং রোড পর্যন্ত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনার মধ্যে রয়েছে ছাপড়া ঘর, মোটর গ্যারেজ, দোকান। পরে শাহজাদপুর এলাকায় আরো দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯১৩ ঘ.