রাঙামাটি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম জেলায় সড়ক ও নৌপথ অবরোধ হচ্ছে না।
পার্বত্য শান্তি চুক্তিবিরোধী বাঙালিদের সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সংগঠনের সভাপতির মুক্তি দাবিতে এ কর্মসূচি ডাকলেও বুধবার রাতে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়।
সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. শাহাজাহান সাংবাদিকদের বলেন, তাদের সভাপতি ইয়াকুব আলীর মুক্তির বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসন আশ্বাস দিয়েছে।
গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শান্তিচুক্তিবিরোধী তিন সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।
পরে সমঅধিকার আন্দোলন ও গণপরিষদ কর্মসূচি প্রত্যাহার করে।
পার্বত্যাঞ্চলে রক্তক্ষয়ী সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযাগে ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৫ ঘ.
bdnews24