২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলে বৃহস্পতিবার ছাত্র পরিষদের অবরোধ

তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করবে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 03:12 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

রাঙামাটি, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করবে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্ষন্ত সড়ক ও নৌপথে এ অবরোধ কর্মসূচি পালিত হবে বলে বুধবার জানান পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবির। ফেব্র"য়ারি মাসে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ অবরোধ পালন করা হবে। আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঘাইহাট ও খাগড়াছড়িতে সংঘটিত ঘটনায় বাঙালিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ঘরবাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়।" বুধবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহারের জন্য প্রশাসন থেকে চাপ প্রয়োগের অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ চলাকালে কোনো বাধা দিলে বা কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে অনির্দিষ্টকালের অবরোধ ডাকা হবে। গত ১৩ মার্চ রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই অবরোধের ঘোষণা দেয়। গত ১৫ মার্চ পার্বত্য গণ পরিষদ বিবৃতি দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিলেও পার্বত্য সম অধিকার আন্দোলন অবরোধের পক্ষে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১০৯ ঘ.