২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে হাসিনা

দ্বিপাক্ষিক আলোচনার জন্য চার দিনের সফরে বুধবার বেইজিং রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপাক্ষিক আলোচনার জন্য চার দিনের সফরে বুধবার বেইজিং রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরে প্রধানমন্ত্রী ১২টি রেল ও সড়ক প্রকল্পে চীনের সহায়তা চাইবেন। এর মধ্যে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেললাইন স্থাপনের একটি প্রকল্পও রয়েছে। কুনমিংয়ের সঙ্গে মিয়ানমার হয়ে বাংলাদেশের স্থল যোগাযোগ স্থাপন নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে। বিনিয়োগ সুরক্ষা, শাহজালাল সার কারখানা স্থাপন এবং অর্থনৈতিক ও প্রকৌশল সহায়তা বিষয়ে চুক্তিগুলো হবে। দীপু মনি সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী বেইজিং থেকে কুনমিং যাবেন। সেখানে ইউনান প্রদেশের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হবে।" স্থলবেষ্টিত ইউনান এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে, যা বাংলাদেশের রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে বলে সরকারি কর্মকর্তারা বলছেন। কুনমিং থেকেই আগামী রোববার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যা পৌনে ৬টায় শাহজালাল বিমানবন্দর থেকে চীনের পথে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীদের মধ্যে দীপু মনি ছাড়াও রয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়