২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ৫০

'রেশমবাড়ি দুগ্ধ উৎপাদনকারী প্রাইমারি সমবায় সমিতি'র নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাইমারা গ্রামে বুধবার সকালে দু'গ্র"পের সংঘর্ষে পঞ্চাশজনেরও বেশি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 01:03 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

সিরাজগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রেশমবাড়ি দুগ্ধ উৎপাদনকারী প্রাইমারি সমবায় সমিতি'র নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাইমারা গ্রামে বুধবার সকালে দু'গ্র"পের সংঘর্ষে পঞ্চাশজনেরও বেশি আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত আটটি ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট হয়। পরে এলাকাবসীর সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সহিংসতার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকাবসীর বরাত দিয়ে শাহজাদপুর থানার ওসি মো. মতিয়ার রহমান বলেন, সমিতির আয়-ব্যয়ের হিসাব ও আধিপত্য বিস্তার নিয়ে সাবেক সভাপতি আফসার আলী খাঁ ও একই সমিতির আব্দুল করিমের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। আগামী ২৮ মার্চ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আফসার ও করিম দু'জনেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার সকাল ৮টায় এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, আফসার আলী তার বাড়িতে কিছু ভোটার নিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করার ষড়যন্ত্র করছেন। এমন খবর পেয়ে করিম ও তার লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় আফসার আলীর লোকজন প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। এলাকাবাসীর সহায়তায় দু'ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। এ সময় আহত ইয়াদ আলী (৪০), মাহফুজা (২৮), ভোলা (২৭), ইসমাইল (৩০), মানিক (৩৩), রতন (৩২) ও তালেব খাঁসহ (৮০) অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কোনো পক্ষই মামলা করেনি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.