রাজবাড়ী, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর ডাকঘরের প্রধান ডাকপিওন রোববার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
নিহত আব্দুল মজিদ খানের (৫৫) বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সান্দিয়ারা গ্রামে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, রাত ৯টার দিকে শহর থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের কালিবাড়ী এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এলাকাবাসী উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।
সোমবার দুপুরে ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, পূর্ব শত্র"তার জের অথবা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩৫ ঘ.
bdnews24