২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি-জামায়াত আমলে ২৪৪ বোমা-গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দুইশ ৪৪টি বোমা ও গ্রেনেড হামলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 03:48 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দুইশ ৪৪টি বোমা ও গ্রেনেড হামলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এতথ্য জানান। স্বরাষ্ট্রন্ত্রী বলেন, "এসব হামলায় ৬৮ জন নিহত এবং চারশ ৮৬ জন আহত হয়েছে। হতাহতদের পরিবারকে সরকারিভাবে কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তবে, প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে কিছু সহায়তা দিয়েছেন।" স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোমা ও গ্রেনেড হামলায় অপরাধের বিচারে ৫৪ ব্যাক্তিকে মৃত্যুদণ্ড, ৮৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একশ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের মে মাস পর্যন্ত সারা দেশে ৪৫ জন লোক খুন হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২২ জন, খুলনা মহানগরীতে একজন, যশোরে দুইজন, ঝিনাইদহে একজন, কুষ্টিয়ায় ১৫ জন এবং চুয়াডাঙ্গায় চারজন খুন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আন্তরিকতায় এবং আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় পরবর্তী সময়ে খুনের ঘটনা কমে আসে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "২০০৯ সালের এপ্রিল মাসে ১১ জন ও মে মাসে ১৩ জন খুন হয়েছে। একই বছরের নভেম্বর মাসে ছয়জন এবং ডিসেম্বর মাসে সাতজন খুন হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি.২০০৬ ঘ.