খাগড়াছড়ি, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানাপাড়ায় সোমবার ভোররাতে আগুনে পুড়েছে পাঁচটি দোকান।
পুড়ে যাওয়া দোকানগুলো পাহাড়িদের বলে জানিয়েছেন দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানাপাড়া বাজারে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকরা হলেন- প্রতীক চাকমা, জোসেল দাসের, আনন্দ চাকমা, জ্ঞান চাকমা ও কালেন্দ্র চাকমা।
দীঘিনালা থানার ওসি সুভাষ চন্দ্র পাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24