২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চালক খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কাভার্ডভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 05:19 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কাভার্ডভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মামুন (২৪) ঢাকার চকবাজারের কামাল বাগ বেবীদাস ঘাট লেনের আব্দুল মান্নান খন্দকারের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামুনের বাবা আব্দুল মান্নান খন্দকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নিহতের বাবা জানান, শনিবার সন্ধ্যায় মামুন বাসা থেকে চা খাওয়ার জন্য বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.