২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিও টুডের প্রধান বার্তা সম্পাদকসহ ৯ জনের পদত্যাগ

দেশের প্রথম এফএম রেডিও স্টেশন 'রেডিও টুডে'র প্রধান বার্তা সম্পাদক এ কে এম মনজুরুল হকসহ বার্তা বিভাগের বেশ কয়েকজন প্রযোজক এবং বার্তাকক্ষ সম্পাদক একযোগে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম এফএম রেডিও স্টেশন 'রেডিও টুডে'র প্রধান বার্তা সম্পাদক এ কে এম মনজুরুল হকসহ বার্তা বিভাগের বেশ কয়েকজন প্রযোজক এবং বার্তাকক্ষ সম্পাদক একযোগে পদত্যাগ করেছেন। কর্তৃপক্ষের 'সাংবাদিকতা পেশার জন্য মর্যাদাহানিকর সিদ্ধান্তের' প্রতিবাদে বার্তা বিভাগের মোট ৯ জন সংবাদ ব্যবস্থাপক একযোগে পদত্যাগ করেন বলে জানিয়েছেন পদত্যাগী প্রধান বার্তা সম্পাদক এ কে এম মনজুরুল হক। তিনি জানান, বার্তাকক্ষে নবনিযুক্ত মহাব্যবস্থাপকের 'খবরদারির' প্রতিবাদে বার্তা বিভাগের এই ৯ ব্যবস্থাপক একযোগে পদত্যগের সিদ্ধান্ত নেন। শনিবার রাত থেকে রোববার রাত নাগাদ তারা পদত্যাগ করেন। পদত্যাগী অ্যাসাইনমেন্ট এডিটর আনোয়ার হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেডিও টুডে কর্তৃপক্ষ রোববার রাতে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে। রেডিও স্টেশনটির রিপোর্টিং বিভাগের কর্মীরাও পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।। অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে রিপোর্টিং বিভাগের কয়েকজন সংবাদ কর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এব্যাপারে কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এইচএ/২২০০ ঘ.