২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশুদ্ধ পানির দাবিতে হাইকোর্টে রিট

বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সোমবার রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। আবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে ওয়াসার সরবরাহ করা পানি জীবাণুযুক্ত, দুর্গন্ধময় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে ঢাকাবাসীর স্বাস্থ্য ও জীবন হুমকির সম্মুখীন। আবেদনে বলা হয়, এ বিষয়ে ইতোপূর্বে পরিবেশ অধিদপ্তর লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রিট আবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিজ্ঞান গবেষণাগারের চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে প্রতিবাদী করা হয়। রিট আবেদনটি পরিচালনা করবেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/২০৩২ ঘ.