২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইউপি সদস্যকে হত্যা

জেলার বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 01:47 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

ফরিদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে সলেমান শেখ (৪৪) নামের এই ইউপি সদস্যের ক্ষত বিক্ষত লাশ উপজেলার মোবারকদিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সলেমান উপজেলার চতুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। ইউপি সদস্য হলেও তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি শেখ আলী আহমদ। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি সাংবাদিকদের জানান, শনিবার রাত ১১টার দিকে সলেমান অপরিচিত দুই যাত্রী নিয়ে বোয়ালমারীর ময়েনদিয়া বাজার থেকে মোটরসাইকেলে চিতোর বাজারের দিকে যান। এরপর আর বাড়ি ফেরেননি। তিনি জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সলেমানকে হত্যার পর তার মোটরসাইকেলটি নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.