২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডে মা-মেয়েকে ঝলসে দিল দুর্বৃত্তরা

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছেন মা ও মেয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 01:26 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

জামালপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছেন মা ও মেয়েকে। পূর্ব শত্র"তার জের ধরে পৌর এলাকার চর কালিকাপুর গ্রামে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটায়। হামলার শিকার দুজন হলেন- ছামিরন বেওয়া (৮০) ও তার মেয়ে জরিফুল (৩৬)। এসিডে ছামিরনের মুখ ও জরিফুলের গলা, বুক, হাত, পিঠ ঝলসে গেছে। তাদের প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে জামালাপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। জরিফুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার চাচাতো দেবর জামিউল, জামিউলের শ্বশুর ভোগেন ও সিরাজুল নামে তিনজন এ হামলার সঙ্গে জড়িত। তারা পাশের বকশিগঞ্জ উপজেলার আইরমারী গ্রামের বাসিন্দা। জরিফুল আরো জানান, তার বিয়ে হয়েছে আইরমারী গ্রামে। তার স্বামীর নাম মোহাম্মদ আলী। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। স্বামী ক্ষতি করতে পারে- এই আশঙ্কায় তিনি পাঁচদিন আগে বাবার বাড়ি চর কালিকাপুরে চলে আসেন। দেওয়ানগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, এই ঘটনায় রোববার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.