২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে বর্জ্য না ফেলার আদেশ স্থগিত

সাভারের আমিন বাজারের বর্জ্য অপসারণ স্থানে বর্জ্য না ফেলতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিন বাজারের বর্জ্য অপসারণ স্থানে বর্জ্য না ফেলতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার বিচারপতি মো. আবদুল মতিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির এক বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) করা লিভ টু আপিল আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। গত ২৮ ফেব্র"য়ারি হাইকোর্ট সাভারের আমিন বাজারে স্থাপিত ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ স্থানে (ল্যান্ডফিল) আর কোন বর্জ্য না ফেলার আদেশ দেয়। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ডিসিসির আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ইকবাল কবির। ইকবাল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ আমিন বাজারের বর্জ্য অপসারণ স্থানে বর্জ্য না ফেলার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/১৯১৩ ঘ.