২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রতিটি সরকার নদীকে অবহেলা করেছে'

বঙ্গবন্ধুর পর প্রতিটি সরকার নদীকে অবহেলা করেছে বলে দাবি করেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 06:22 PM

Updated : 24 Aug 2022, 07:29 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পর প্রতিটি সরকার নদীকে অবহেলা করেছে বলে দাবি করেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। এ কারণে নৌ-পথে দুর্ঘটনা বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার নারায়ণগঞ্জে তিনি বলেন, নৌ-দুর্ঘটনা নিয়ন্ত্রণে নৌ-যানে কর্মরত গ্রিজার ও সুকানীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। সরকার বুড়িগঙ্গা ও তুরাগ নদী দূষণমুক্ত করার জন্য ২২ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ করেছে। নারায়ণগঞ্জে বহু নদী দখল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, "অবৈধ দখলদাররা যত বড় প্রভাবশালীই হোক না কেন তাদের উচ্ছেদ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।" নৌ-পরিবহনমন্ত্রী সকালে শহরের বরফকল মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা'র (বিআইডব্লি