সিরাজগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের মিল্কভিটার ছাটাই করা শ্রমিক-কর্মচারীরা আমরণ অনশন ভঙ্গ করেছেন শনিবার সন্ধ্যায়।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর) আসনের সাংসদ চয়ন ইসলাম শরবত খাইয়ে প্রায় দেড় শ'জনের অনশন ভাঙান।
তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাঁটাই করা মিল্কভিটার ৪৭৩ জন শ্রমিক-কর্মচারীকে চাকুরিতে পুনর্বহালসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে তারা অনশন শুরু করেন।
তাদের দাবির মধ্যে ছিল মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (জিএম) নাছিম আহমেদ ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ড. খন্দকার মো. আমিনুল ইসলামসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, দুধের দাম বৃদ্ধি করা এবং আন্দোলনের পক্ষে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার প্রতিকার করা।
সাংসদ চয়ন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক-কর্মচারীরা টানা দুইদিন ধরে অনশন করছিল। তাই আমি আশা করেছিলাম মিল্কভিটা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেভেব। কিন্তু দুপুরে খবর পাই কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় অসুস্থ চারজনকে স্যালাইন দেওয়া হয়েছে। এরপর আমি ঢাকা থেকে এসে তাদের অনশন ভাঙাই।
চয়ন ইসলামের সঙ্গে ছিলেন বাঘাবাড়ি বন্দর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, আল মাহমুদ, মামুনুর রশীদ প্রমুখ।
অনশনকারীদের মধ্যে মিজান, মনসুর, রবিউল ও মহিরের অবস্থার অবনতি ঘটলে শাহজাদপুুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ছঅড়া শহিদুল, বিপ্ল
bdnews24