২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুককে 'হুমকি'র প্রতিবাদে ছাত্রদলের মিছিল

সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে 'হুমকি' দেওয়ার প্রতিবাদে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 10:13 AM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে 'হুমকি' দেওয়ার প্রতিবাদে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা মিছিলের আগে সমাবেশও করে। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। তারা বলেন, হুমকি দিয়ে, হত্যা চালিয়ে বিএনপিকে দমানো যাবে না। সরকার দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, নইলে জনগণই এর সমুচিত জবাব দেবে। জয়নুল আবদিন শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ তোলেন। পরে রাতে তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি অভিযোগ করেন, দুপুর থেকে টেলিফোনে তাকে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.