২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে মাহমুদুরের ওপর হামলা

দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর লন্ডনে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 04:55 AM

Updated : 24 Aug 2022, 07:31 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর লন্ডনে হামলা হয়েছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা আওয়ামী লীগ সমর্থক বলে মাহমুদুর দাবি করেছেন। শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক। অনুষ্ঠান শেষে হোটেল থেকে বেরিয়ে আসার মুহূর্তে কয়েকজন যুবক 'চোর-চোর' রব তুলে মাহমুদুরের ওপর হামলে পড়ে। তাদের হাতে ছুরিও ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। টানা হেঁচড়ায় মাহমুদুরের জ্যাকেট ছিড়ে যায়। পরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এগিয়ে গেলে হামলাকারীরা সটকে পড়ে। মাহমুদুর রহমান বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন। হামলার প্রতিবাদে বিএনপির যুক্তরাজ্য শাখা তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে। এতে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্তরাজ্য বিএনপির কমর উদ্দিন উপস্থিত ছিলেন। হামলার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, যারা সত্য কথা বলে তাদের ওপর এ ধরনের হামলা প্রমাণ করে আমরা কোন জগতে বাস করছি। মাহমুদুর তার ওপর হামলার জন্য আওয়ামী লীগকে সরাসরি দায়ী করে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। দেশেও সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। "আমি বিএনপির কোনো কর্মকর্তা নই, তাদের সরকারে একজন উপদেষ্টা ছিলাম", নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ ও উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরীকে নিয়ে স