ভোলা,মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর চর তাজাম্মুল থেকে দুই জলদস্যুকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে লুটের একটি ট্রলারও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি মীর খায়রুল কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন- হান্নান (২০) ও মান্নান (২১)।
ওসি জানান, স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড দক্ষিণ বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক করে। এ সময় জনতা তাদের পিটিয়ে জখম করে।
পরে পুলিশের তাদের গ্রেপ্তার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি খায়রুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24