সাতক্ষীরা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকার র্যাব-১ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল হোসেন।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম- গোলাম মোস্তফা (৩৫)। তিনি অস্ত্র বেচাকেনায় জড়িত বলে র্যাব কর্মকর্তা জানান।
এএসপি আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম মোস্তফার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে অস্ত্র কেনার নামে ফাঁদ পাতা হয়। এরপর ছদ্মবেশে ক্রেতা সেজে র্যাব সদস্যরা বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাকে সদর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24