ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে অন্তত ৪০টি বসতঘর।
এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চানপট্টি গ্রামে বৃহস্পতিবার বিকালে আগুন লেগে পুড়ে গেছে ২৫টি বসতঘর। এতে এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণী মারা যান।
নড়াইলের লোহাগড়া উপজেলার মশাগুনি গ্রামে সন্ধ্যায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামে আগুনে পুড়ে মারা গেছে এক শিশু। পুড়ে গেছে ১২টি ঘর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর -
ফরিদপুর: ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চানপট্টি গ্রামের ইদ্রিস সিকদারের রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত। এতে ১২টি পরিবারের ২৫টি ঘর পুড়ে গেছে।
আগুনে পুড়ে মারা গেছে জ্যোৎ
bdnews24