২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক আমলে আমাকে স্লো পয়জন করা হয়'

তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে আটক করে 'স্লো পয়জন' করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 01:43 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে আটক করে 'স্লো পয়জন' করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। তিনি বলেন, "গ্রেপ্তার করে আমাকে 'স্লো পয়জন' করা হয়। আমার তো একটা চোখ নষ্ট হওয়ার পথে ছিলো। থাক এ বিষয়ে আর বলতে চাই না।" প্রধানমন্ত্রী বলেন, "এক বছরে যতটুকু কাজ করা সম্ভব তার চেয়ে বেশি কাজ আমরা করেছি।" তিনি বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে ধন্যবাদ জানান। গত ৯ মার্চ ছিলা রাষ্ট্রপতির জন্মদিন। জাতীয় সংসদের সব সদস্যের পক্ষ থেকে জিল্লুর রহমানের সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, "আমরা সরকার গঠনের পর আমাদের সরকারের এক বছরের কর্মকাণ্ড রাষ্ট্রপতির বক্তব্যে উঠে এসেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪০ ঘ.