ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলাদুর্গত জেলাগুলোতে ঘর তৈরিতে ৭৫ কোটি টাকার তিন প্রকল্প অনুমোদন করেছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ট্রাস্টি বোর্ড।
বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্টি বোর্ডের সভা শেষে বোর্ড চেয়ারম্যান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আইলাদুর্গত জেলাগুলোতে প্রকল্প তিনটি বাস্তবায়ন করবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানান, এ তিন প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আইলাদুর্গত জেলাগুলোতে, এমনকি চর এলাকায়ও ঘূর্ণিঝড়সহনীয় ঘর তৈরি করা হবে।
সভায় মোট ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সবগুলো প্রকল্পে অর্থ ব্যয় হবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে।
হাছান মাহমুদ জানান, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি
bdnews24