নয়া দিল্লি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার নয়া দিল্লিতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।
দুই পক্ষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেওয়া যৌথ ঘোষণার আলোকে বিভিন্ন বিরোধ নিরসনে একমত হয়েছে।
সম্মেলনে বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশীদের নিহত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
সম্মেলনে বিডিআর প্রধান বিএসএফ প্রধানের কাছে 'যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা'-এর একটি খসড়া দিয়েছেন। বিএসএফ কর্মকর্তারা খসড়াটি পরীক্ষা করে তাদের পরামর্শ দেবেন।
বিডিআর প্রধানকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী ও পলাতক আসামিদের একটি তালিকা দিয়েছেন বিএসএফ প্রধান। তালিকায় যাদের নাম রয়েছে তারা বাংলাদেশে আত্মগোপন করে আছে বলে মনে করে ভারত।
গত ৭ মার্চ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ১৯ সদস্যের বিডিআর দলের নেতৃত্ব দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিএসএফের নেতৃত্বে ছিলেন বাহিনীর মহাপরিচালক রমন শ্রীবাস্তব।
চার দিনব্যাপী সম্মেলন শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী গত জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় ঘোষিত যৌথ ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
বিডিআর প্রধান মইনুল বলেন, সম্মেলনে সীমান্তে যখন-তখন বিএসএফ সদস্যদের গুলি এবং তাতে নিরপরাধ বাংলাদেশীদের নিহত হওয়ার ইস্যু নিয়ে শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা হয়েছে।
আমরা খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি, ভবিষ্যতে ওই ধরনের ঘটনা কমে আসবে।"
ধারণা করা হচ্ছে, সম্মেলনে সিলেটের জৈন্তপুর সীমান্তের সা
bdnews24