২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ যেতে অনুমতি পেলেন ফয়সাল

বিএনপি নেতা মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 07:40 AM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ফয়সালের আবেদনে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়। ফয়সালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম। আদেশের পরে আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ফেব্র"য়ারি ব্যবসায়িক কারণে সিঙ্গাপুরে যাওয়ার পথে বিমানবন্দরে ফয়সালকে বাধা দেওয়া হয়। আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল দুটি মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত, তবে তিনি জামিনে রয়েছেন। মামলাগুলো বাতিলে উচ্চ আদালতে তার আবেদনও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.