২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানের বরজে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খদ্দরা গ্রামে বুধবার দুপুরে আগুনে লেগে ৭ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 01:59 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ঝিনাইদহ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খদ্দরা গ্রামে বুধবার দুপুরে আগুনে লেগে ৭ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু বকর মহলদার। তবে ক্ষতিগ্রস্ত চাষী যাদব কুমার ও সুদেব দাস এটিকে নাশকতা বলে মনে করছেন। দমকল কর্মকর্তা আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টা ৫ মিনিটে খবর পেয়ে কোটচাঁদপুর ও ঝিনাইদহ স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে যাদব ও সুদেব ছাড়াও আনন্দ দাস, জয়দেব দাস, বিজয় সমার্দ্দার ও অজিত কুমারের পান বরজ পুড়ে গেছে। গত ১৩ ফেব্র"য়ারি রাতে খদ্দরা গ্রামের ১১ বিঘা জমির পান বরজ আগুনে পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৭ ঘ.