২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ আটক ২

কুমিল্লা শহরের বিষ্ণুপুর এলাকা থেকে রোববার রাতে একটি অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 05:28 PM

Updated : 24 Aug 2022, 07:20 PM

কুমিল্লা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শহরের বিষ্ণুপুর এলাকা থেকে রোববার রাতে একটি অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক নজরুল (১৭) ও রতনের (২২) কাছ থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। তাদের বাড়ি শহরের কালিয়াজুরীতে বলে কোতয়ালি মডেল থানার ওসি কাজী মো. মতিউল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষ্ণুপুর এলাকায় সাদা পোশাকের পুলিশ নজরুল ও রতনকে তল্লাশি করে কাটা রাইফেলটি উদ্ধার করে। এ ব্যপারে কোতয়ালি থানায় অস্ত্র মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১৫ ঘ.