২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত ৩

দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের হাটপাড়া দুর্গাপুর এলাকায় সোমবার সন্ধ্যায় ট্রাক চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 05:11 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

দিনাজপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের হাটপাড়া দুর্গাপুর এলাকায় সোমবার সন্ধ্যায় ট্রাক চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের রইসউদ্দিনের ছেলে বাবু (২০), সাইদার রহমানের ছেলে মেহেদী হাসান (১৯) এবং ছিদ্দিকের ছেলে তানভীর (৬)। ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক বজলার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবু, মেহেদী ও তানভীর একটি মোটরসাইকেলে জেলার নবাবগঞ্জের স্বপ্নপুরী থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর পৌঁছলে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে তানভীর ঘটনাস্থলে মারা যায়। বাকিরা মারা যান ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পথে। সুরতহাল শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.