শেরপুর, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে সোমবার সকালে অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে।
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. ইকবাল শফি।
পালিয়ে যাওয়া আসামি হলেন- আব্দুল গফুর মিন্টু (২০)।
২০০৮ সালের ৩ ডিসেম্বর অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এএসপি জানান, মিন্টুকে শেরপুর কারাগার থেকে আদালতে আনার পর তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে আদালতের হাবিলদার ও চার পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১২ ঘ.
bdnews24