চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী মোসলেম উদ্দিনকে (২১) রোববার রাত আড়াইটার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয় বলে এসপি জেড এ মোর্শেদ জানান।
গত ২৪ ফেব্র"য়ারি রাতে হাটহাজারী এলাকায় হেফাজতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এসপির সরকারি গাড়ি ভাংচুর হয়।
পুলিশ কর্মকর্তা মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারী থানা পুলিশের একটি দল মোসলেমকে মহেশখালী থেকে গ্রেপ্তার করে। তিনি গাড়ি ভাংচুরের সঙ্গে জড়িত থাকার স্বীকার করে রোববার চট্টগ্রাম বিচার বিভাগীয় হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তিনি জানান, জবানবন্দির পর মোসলেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম কেশব চন্দ্র রায়।
২৪ ফেব্র"য়ারি দুপুর থেকে রাত পর্যন্ত নগরীর বালুচরা ও জেলার হাটহাজারী এবং এর আশপাশের এলাকায় হেফাজতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩৯ জনকে আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24