২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী ইউনিয়নের চৌধুরীহাটে শনিবার রাতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 09:04 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী ইউনিয়নের চৌধুরীহাটে শনিবার রাতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ওঙ্কার দাশ (১১)। সে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের তপন দাশের ছেলে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে চৌধুরী হাটের তপন দাশের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে যায়। মাটি ও খড়ের চালের ঘর হওয়ায় পাশ্ববর্তী আরো ১২ বসতঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরগুলো সম্পূর্ণরূপে ভস্মীভূত এবং তপনের ঘুমিয়ে থাকা ছেলে ওঙ্কার অগ্নিদদ্ধ হয়ে মারা যায়। ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে ভোর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জিএনএ/১৪৫০ ঘ.