২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আরো এক শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় আরো এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 04:28 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

রাজশাহী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় আরো এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহসান হাবিব টিপু রাবি'র আরবি বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী এলাকায়। গ্রামের বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুঠিয়া থানার ওসি আব্দুল হামিদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হোসেন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। এর আগে দুপুরে রাজশাহীর কাটাখালী পৌর জামায়াতের নায়েবে আমির আফাজ উদ্দিন এবং রাবির নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিবিরকর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। ওই দু'জনক মতিহার থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন। গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবির সংঘর্ষে গণিত বিভাগের ছাত্র ফারুক নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা যান। এ ঘটনায় মতিহার থানায় ছয়টি মামলা হয়েছে। এ সব মামলায় রাজশাহী জামায়াতের চার নেতাসহ জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৭ ঘ.