২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় প্রতিনিধি দল খাগড়াছড়িতে

পাহাড়ি-বাঙালি রক্তক্ষয়ী সংঘাতের ১০ দিন পর শনিবার খাগড়াছড়ি সফরে গেছে সংসদীয় একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 05:22 AM

Updated : 24 Aug 2022, 07:19 PM

খাগড়াছড়ি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি রক্তক্ষয়ী সংঘাতের ১০ দিন পর শনিবার খাগড়াছড়ি সফরে গেছে সংসদীয় একটি প্রতিনিধি দল। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহ আলম দলের নেতৃত্ব দি"েচ্ছন। প্রতিনিধি দলে রয়েছেন এবিএম ফজলে করিম, যতীন্দ্রলাল ত্রিপুরা, ইয়াজউদ্দিন আহমেদ ও এথিন রাখাই। তারা সকাল ১০টায় খাগড়াছড়ি ডাক বাংলোয় রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা জেলা শহরের শান্তি নিকেতন কলেজ পাড়া, মহাজন পাড়া, গোলা রাজ্যমনি পাড়া, সাতবাইয়া পাড়া, শালবন এলাকায় যাবেন। রাঙামাটির বাঘাইহাটেও তাদের যাওয়ার কথা রয়েছে। ভূমি বিরোধকে কেন্দ্র করে গত মাসে বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি সশস্ত্র সংঘাত হয়। ওই সময় পুড়িয়ে দেওয়া হয় শতাধিক ঘর, যার অধিকাংশই পাহাড়িদের। নিহত হন অন্তত তিনজন পাহাড়ি। এর জের ধরে খাগড়াছড়িতে গত ২৩ ফেব্র"য়ারি সংঘাতে নিহত হয় এক বাঙালি। পাহাড়িদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওই ঘটনার সংসদীয় তদন্ত দাবি করে আসছে। সন্তু লারমা নেতৃত্বাধীন দলটি পাহাড়ি হত্যার জন্য সেখানে মোতায়েন সেনা সদস্যদের দায়ী করেছে। সংঘাতের পর বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেসামরিক প্রশাসন এবং সেখানে মোতায়েন সামরিক কর্মকর্তার দায়িত্বও পরিবর্তন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.