২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় ভূমি কর্মকর্তার ওপর হামলায় অভিযোগপত্র

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার মামলায় আটজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 08:04 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

চাঁদপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার মামলায় আটজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় গত ২২ ফেব্র"য়ারি ছাত্রলীগের একদল কর্মী মোস্তাফিজের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তিনি সেদিনই দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ্ আলম। আসামিরা হচ্ছে- ছাত্রলীগের যুগ্ম সম্পাদক (পরে বহিষ্কৃত) এমরান হোসেন, তার বাবা আব্দুস সাত্তার, ছাত্রলীগকর্মী আওলাদ হোসেন, সোহাগ, নাছির উল্যা, মামুন, যুবলীগ নেতা মো. সেলিম মুন্সী ও বিল্লাল হোসেন। পুলিশ কর্মকর্তা শাহ্ আলম সাংবাদিকদের জানান, তদন্ত শেষে এজাহারভুক্ত পাঁচজনের সঙ্গে আরো তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.