মাদারীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় বৃহস্পতিবার রাতে বাসচাপায় এক যুবক নিহত হয়েছে।
রাত ১০টার দিকে শিকদারকান্দি এলাকায় ঢাকা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের শিবচর ফাঁড়ির উপপরিদর্শক আসাদুল ইসলাম।
নিহতের নাম শাহ আলম খলিফা (২০)। তার বাড়ি ওই উপজেলার বাখরেরকান্দি গ্রামে।
পুলিশ কর্মকর্তা আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি বাস আলমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ বাসটি চিহ্নিত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24