২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অস্ত্রসহ দুই নারী গ্রেপ্তার

সদরের চৌরঙ্গী এলাকা থেকে বুধবার বিকালে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 02:50 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

গোপালগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরের চৌরঙ্গী এলাকা থেকে বুধবার বিকালে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- শাহানা বেগম (২৬) ও তার ননদ আদুরি বেগম (২২)। শাহানার বাড়ি গোপালগঞ্জের ভেড়ারবাজার ও আদুরির বাড়ি মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে। সদর থানার ওসি মো. সহিদুল ইসলাম সহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ একটি খাবারের দোকান থেকে তাদের আটক করে। এ সময় শাহানার ব্যাগে আমেরিকার তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ ছাড়া অগ্রণী ব্যাংকে জমা দেওয়া ছয় লাখ টাকার একটি রশিদ ও তার পাসপোর্ট আকারের দুইটি ছবি উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, উদ্ধার করা মালামাল পুলিশ জব্দ করেছে। এ দুইজন অস্ত্র বেচা-কেনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪৬ ঘ.