২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে বুধবার আন্তঃজেলা ডাকাত সর্দার মোসেলেম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 11:12 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

নীলফামারী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে বুধবার আন্তঃজেলা ডাকাত সর্দার মোসেলেম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কলাপাড়া গ্রামের প্রয়াত পাটিকাটা মণ্ডলের ছেলে মোসলেম (৪২)। একটি মামলায় ২০০৫ সালে তার ১৭ বছরের কারাদণ্ড হয়। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি এসমাইল হোসেন। তিনি বলেন, "বহু মামলার আসামি মোসলেমের বিরুদ্ধে একটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড হলেও এতোদিন সে পলাতক ছিল।" বিচার বিভাগীয় মুখ্য আদালতের মাধ্যমে মোসলেমকে বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৫৪ ঘ.