ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তসলিমা নাসরিনের একটি লেখার প্রতিবাদে ভারতের কর্নাটকের শিমোগায় মুসলমানদের মিছিলে পুলিশের গুলি ও সংঘর্ষে সোমবার দুইজন নিহত হয়েছে জানিয়েছে একটি ভারতীয় বার্তাসংস্থা।
এ ঘটনায় চারজন আহত হয়।
পরিস্থিতি শান্ত করতে শিমোগার চার জায়গায় সকাল-সন্ধ্যা সান্ধ্য আইন জারি করা হয়।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) জানায়, স্থানীয় এক শীর্ষস্থানীয় দৈনিকে রোববার বোরকা বিষয়ে তসলিমার একটি প্রবন্ধ ছাপা হয়।
এর প্রতিবাদে কর্নাটকের শিমোগায় প্রায় ১৫শ মানুষ প্রতিবাদ মিছিল করে বলে জানায় পিটিআই।
মিছিলকারীরা সরকারি গাড়িসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে।
পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গুলি চালানো হয়। এতে একজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/টিএ/পিডি/২২৪৬ ঘ.
bdnews24